কেরলে যখন লক্ষ লক্ষ মানুষ জীবনযুদ্ধ চালাচ্ছেন তখন আজব কথা শোনা গিয়েছে, আরএসএসের তাত্ত্বিক নেতা তথা বিজেপি ঘনিষ্ঠ বলে পরিচিত এস গুরুমূর্তির মুখে। যাঁকে আবার সম্প্রতি আরবিআই-এর ডিরেক্টর নিযুক্ত করেছে মোদি সরকার। এহেন গুরুমূর্তির মনে হয়েছে, শবরীমালা মন্দিরে মহিলারা ঢোকার অধিকার চাইছেন বলেই না কি দেবতা আয়াপ্পা চটে গিয়েছেন!!! <br />শবরীমালায় ৫ থেকে ৫০ বছর পর্যন্ত মহিলাদের ঢোকার অধিকার নেই। এই ভেদাভেদের প্রতিবাদে মামলা চলছে। মহিলারা চাইছে, তাদেরও মন্দিরে প্রবেশের অধিকার দেওয়া হোক। এই প্রসঙ্গ টেনে শনিবার সকালে একটি টুইট রিটুইট করে গুরুমূর্তি লেখেন, কেরলে অতিবর্ষণের সঙ্গে শবরীমালা মামলার যোগ রয়েছে কি না, সুপ্রিম কোর্টের বিচারপতিরা ভেবে দেখতে পারেন। বন্যার ১০ লক্ষ সম্ভাব্য কারণের মধ্যে একটা কারণও যদি এটা হয়, মানুষ কিন্তু চাইবে না শবরীমালা মামলার রায় আয়াপ্পার বিরুদ্ধে যাক। <br />গুরুমূর্তির এই মন্তব্যের নিন্দায় সরব হয় সবাই। প্রশ্ন ওঠে, এই দুর্যোগে সাহায্য করা তো দূরের কথা, উল্টে এ ধরণের অসংবেদনশীল মন্তব্য কেন? চাপে পড়ে শেষপর্যন্ত গুরুমূর্তি সাফাই দিয়ে বলেন, তিনি মানুষের বিশ্বাসের কথা বলেছেন। তিনি আয়াপ্পার ভক্ত নন। শবরীমালা মন্দিরেও যান না।
from home https://ift.tt/2N65oz2
No comments:
Post a Comment