ছুটির পর, স্কুলের মাঠে বসে মদের আসর। চলে পিকনিক। স্কুলের মাঠে পড়ে রয়েছে মদের বোতল, ভাঙা কাচ। বীরভূমের নলহাটির ভদ্রপুর জুনিয়র গার্লস হাইস্কুলের ঘটনা। ছাত্রীদের অভিযোগ, স্কুল চত্বর পাঁচিল ঘেরা নয় বলে ছুটির পরে সেখানে মদের আসর বসায় দুষ্কৃতীরা। মদের বোতল, ভাঙা কাচ পড়ে থাকায়, মাঠে খেলাধুলোও প্রায় বন্ধ। প্রধান শিক্ষিকা জানিয়েছেন, সমস্যার কথা জানিয়ে তাঁরা বিডিও-র দ্বারস্থ হয়েছেন। স্কুল চত্বর পাঁচিল দিয়ে ঘিরে দেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। তবে কবে সেই কাজ হবে, তা নিয়ে নিশ্চিত নয় স্কুলপড়ুয়ারা।
from home https://ift.tt/2N2ober
No comments:
Post a Comment