পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে গৃহবধূর হত্যা মামলায় সিআইডি তদন্তে অনাস্থা প্রকাশ কলকাতা হাইকোর্টের। বিশেষ তদন্তকারী দল গড়ে সিবিআইকে তদন্তের নির্দেশ। সিআইডি কী তদন্ত করল, তা এখনও স্পষ্ট নয়। সিআইডি-র দাবি, অভিযুক্ত স্বামী মনোজ ভালোটিয়ার খোঁজ মিলছে না। অথচ অভিযুক্তের দাবি, তিনি বাড়িতেই আছেন। তাহলে কী করছে সিআইডি? হাইকোর্টে প্রশ্ন বিচারপতি রাজশেখর মান্থার। ২০১৭-র ৫ অক্টোবর, রানিগঞ্জের শ্বশুরবাড়িতে মৃত্যু হয় গৃহবধূ পুষ্পা ভালোটিয়ার। তাঁর দেহে গুলির আঘাত ছিল। অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার হয় ওই গৃহবধূর দেহ। ঘটনায় স্বামী মনোজসহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করে বধূর পরিবার।
from home https://ift.tt/2BtZjv1
No comments:
Post a Comment